বিনোদন : সালমান খানের বিয়ে নিয়ে প্রায়ই নতুন নতুন খবর বের হয় পত্রিকায়। যেমন এখন শোনা যাচ্ছে রোমানিয়ান মডেল ও টিভি ব্যক্তিত্ব ইউলিয়া ভান্তুরকেই বিয়ে করবেন সালমান এবং সেটা এ বছরেই।
সালমান এবার সরাসরি জানিয়েই দিলেন যে তিনিও বিয়ের জন্য মুখিয়েই আছেন। টেলিভিশন অনুষ্ঠান সা রে গা মা পা-তে অংশ নিয়ে সালমান বলেন, বিয়ে করার জন্য মুখিয়ে আছি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
তবে কেন বিয়ে করছেন না সালমান? সেটাও তিনি পরিষ্কার করেছেন। সালমান বলেন, আমি সব সময়ই বিয়ের জন্য মুখিয়ে আছি। কিন্তু পাত্রীপক্ষের সম্মতিও তো প্রয়োজন। সে জন্যই অপেক্ষা করছি। বিয়ের ব্যাপারে পুরুষদের কিছু বলার থাকে না, নারীরাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সালমানের এই কথায় সা রে গা মা পা অনুষ্ঠানের মেন্টর গায়ক ও সংগীত পরিচালক মিকা সিং বলেছেন, আমি সালমান ভাইয়ের বিশাল ভক্ত। আমিও তাঁর পদাঙ্ক অনুসরণ করব। যে বছর ভাই বিয়ে করবেন, আমিও সে বছরই বিয়ে করব।
গত মে মাসে প্রীতি জিনতার বিয়ে-পরবর্তী অনুষ্ঠানে ইউলিয়াকে নিয়েই হাজির হয়েছিলেন সালমান। এর কিছুদিন আগে সালমানের সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় ইউলিয়াকে।
ঈদ উপলক্ষে আগামী ৬ জুলাই মুক্তি পাবে সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’ ছবিটি।

Comments are closed.