চিনির বাজার কারসাজির দায়ে মীর গ্রুপের মালিকসহ তিন জন আটক

সিটিনিউজবিডি :   চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামসহ তিন জনকে ‘অাটক’ করেছে ফের চিনির বাজার কারসাজির দায়ে । প্রথমবার অর্থদণ্ড দিয়ে পার পেয়ে যায় ফের কারসাজিতে লিপ্ত থাকার দায়ে আটক করা হয় তাদের ।

সোমবার পৌণে একটার দিকে আদালতকে সহায়তাকারী র‌্যাব সদস্যরা তাদের ‘অাটক’ করে। অভিযানে নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

তাহমিলুর রহমান জানান, বাজার কারসাজির দায়ে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, ম্যানেজার কাঞ্চন মজুমদার ও বিক্রি ব্যবস্থাপক জানে আলমকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জুন (বুধবার) চিনিতে কারসাজির অভিযোগে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম ও বিক্রি ব্যবস্থাপক জানে আলমকে ১০ লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মীর গ্রুপের খাতুনগঞ্জ কার্যালয় সিলগালা করে দেয়া হয়। আদালতের আদেশে প্রতিষ্ঠানটির তিন কর্মচারীকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

ওই সময় ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, বৃহত্তর চট্টগ্রামের বড় একটি অংশের চিনি ভোক্তাদের জিম্মি করে রেখেছিল মীর গ্রুপ। তারা ২৬ জুন পর্যন্ত কারখানা থেকে প্রতি কেজি ৪৬ টাকা ৮ পয়সা দরে ১০টি লটে ২০ হাজার টন চিনি কিনে রেখেছে। অথচ বাজারে বিক্রি করছে ৫৮ টাকা কেজিতে। তাদের দুটি গুদামের বর্তমান মজুদ ১১২ টন। কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, একেকটি লটে তারা ২ কোটি ৪০ লাখ টাকা আয় করে। পরিবহন, গুদাম ভাড়া, কর্মচারীদের বেতন, ব্যাংকঋণের সুদ ইত্যাদি বাবদ ৪০ লাখ টাকা বাদ দিলেও ২ কোটি টাকা লাভ করছে প্রতিষ্ঠানটি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.