মিতু হত্যার ব্যবহৃত অস্ত্রসহ ভোলা ও মনির গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা :   পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের নাম ভোলা ও মনির হোসেন।মিত্যু হত্যায় ভোলা ও মনির গ্রেফতার

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি গত রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত-সংশ্লিষ্ট নগর পুলিশের একাধিক কর্মকর্তা গতকাল সোমবার বলেন, মাহমুদা হত্যাকাণ্ডে অংশ নেওয়া সাত-আটজন আসামি পুলিশের নজরদারিতে রয়েছেন। যেকোনো সময় পুলিশ তাঁদের আটক কিংবা গ্রেপ্তার দেখাতে পারে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.