ঢাকা-চট্টগ্রাম রেলপথে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

0

ঢাকাচট্টগ্রাম রেলপথে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। কুমিলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল স্টেশনের পাশে রাত সাড়ে আটটার দিকে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী, চট্টগ্রামের কর্মকর্তা এএসআই সুনীল শীল আজাদীকে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি রাত সাড়ে আটটার দিকে লাইনচ্যুত হয়। তবে নির্দিষ্ট সময় রাত এগারটায় চট্টগ্রাম স্টেশন থেকে তৃর্ণা নিশীথা ও মেইল ট্রেন ছেড়ে যায়। রাত সোয়া এগারটার দিকে লাইনচ্যুত ট্রেনটি সচল হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.