সিটিনিউজবিডি : ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় আত্মঘাতী সিরিজ বোমা হামলায় সেনা সদস্যসহ কমপক্ষে ৩৮ নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।
সোমবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় ইফতারের প্রস্তুতি নেয়ার সময় অন্তত ৪টি সেনা চৌকিতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল জাজিরা জানায়, হতাহতদের মধ্যে সেনা সদস্য ছাড়াও নারী ও শিশু রয়েছে।
আহতদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে রক্ত সরবরাহ করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। তবে, এতে জঙ্গিগোষ্ঠী আইএসের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের।

Comments are closed.