২০লাখ টাকার হেরোইনসহ ২ আটক

নরসিংদী : ৩০০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে নরসিংদী জেলা পুলিশের (ডিবি)। মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

আটককৃত ব্যক্তিরা হলেন রাজশাহীর পবা উপজেলার মোল্লাপাড়া এলাকার এনামুল মিয়ার স্ত্রী ফাহিমা আক্তার (৫৩) ও ব্রাহ্মণবাড়িয়ার ইউনুস মিয়ার ছেলে মো. আল আমিন (৪০)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ঢাকা থেকে হেরোইনের চালানটি পাঁচদোনায় হাতবদল করার জন্য আনা হয়েছিল। উদ্ধার করা ৩০০ গ্রাম হেরোইনের দাম প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.