ক্যামেরন যে বিচ্ছেদ চান না:জন কেরি

আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে যুক্তরাজ্যের মানুষ যে রায় দিয়েছেন, এর বাস্তবায়ন কখনো না-ও ঘটতে পারে। মঙ্গলবার কেরি এই মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এক দিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডেভিড ক্যামেরন যে বিচ্ছেদ চান না, তা নিয়ে ইইউর সঙ্গে আলোচনায় অসহায় বোধ করছেন তিনি।

যুক্তরাষ্ট্রের কলোরাডোর অ্যাসপেনে এক অনুষ্ঠানে ব্রেক্সিট সম্পর্কে কেরি বলেন, এটি এক জটিল বিচ্ছেদ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইইউ ছাড়ার জন্য লন্ডনের কোনো তাড়াহুড়া নেই। কেরি বলেন, ইইউ ছাড়তে লিসবন চুক্তির আর্টিকেল-ফিফটি বলবৎ করতে ক্যামেরন অনিচ্ছুক। আর্টিকেলটি বলবৎ করতে প্রজ্ঞাপন জারির দুই বছরের মধ্যে আলোচনায় থাকা পক্ষগুলোকে বিচ্ছেদে করণীয় সবকিছু নির্ধারণ করতে হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.