ময়মনসিংহ প্রতিনিধি : অবৈধভাবে ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ শহরের সানকিপাড়া নয়ন মণি মার্কেট এলাকা থেকে ভিওআইপি সরঞ্জামাদি, জাতীয় পরিচয়পত্র ও বিপুল পরিমাণ মোবাইল সিমসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- জহিরুল ইসলাম (২২), হুমায়ুন (২৬) ও রুহুল আমিন (২১)। বুধবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে পুলিশ কোতোয়ালী মডেল থানা নিয়ে যায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তাদের কাছ থেকে ভিওআইপি সরঞ্জামাদি, জাতীয় পরিচয়পত্র ও ২ হাজার সিম উদ্ধার করা হয়। পুলিশ তাদের জিঙ্গাসাবাদ করছে।

Comments are closed.