ঢাকা : ধর্মীয় উসকানির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারো পেছানো হলো। আগামী ১ আগস্ট নতুন করে দিন নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে এ মামলায় ১৯টি তারিখে তদন্ত প্রতিবেদনের জন্য সময় পেছানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে এ মামলায় তদন্ত প্রতিবেদন দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ দিন ধার্য করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়াকে আসামি করে এ মামলার আবেদন করেন।

Comments are closed.