আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, নিউইয়র্কের জন এফ কেনেডি ও লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হামলার হুমকি দিয়েছে সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির সমর্থিত একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।
ওই টুইটার বার্তায় বলা হয়, হিথ্রো থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানে হামলা চালানো হবে। এছাড়া সতর্ক করে দিয়ে বলা হয়, হিথ্রো ও লস অ্যাঞ্জেলস অথবা জন এফ কেনেডি বিমানবন্দরে বোমা পেতে রাখা হবে।
ব্রিটিশ পরিবহন মন্ত্রী লর্ড আহমাদ বলেছেন, বৈশ্বিক সন্ত্রাসী হুমকির বিষয়ে আমাদের নজরদারি বাড়াতে হবে। ব্রিটেনে আমরা যাত্রীবাহি বিমানের নিরাপত্তা বারবার পর্যালোচনা করছি এবং ঝুঁকি মোকাবেলায় আমাদের আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে কাজ করছি।
টেলিগ্রাফ জানিয়েছে, এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ৪১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আইএস জড়িত বলে দাবি করেছে তুর্কি সরকার।

Comments are closed.