সালমান-সঞ্জয়ের মিটমাট

বিনোদন : বলিউড অভিনেতা সালমান খান এবং সঞ্জয় দত্ত মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। চলতি বছরের ফেব্রুয়ারিতে জেল থেকে ছাড়া পান সঞ্জয়। এরপর তার সঙ্গে অনেক বলিউড তারকাই দেখা করতে যান। তবে সেই তালিকায় ছিলেন না সাল্লু ভাই। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই তাদের মধ্যে ঠাণ্ডা যুদ্ধের আভাস পাচ্ছিলেন।

এ দুই তারকার মধ্যে ঠাণ্ডা যুদ্ধ নিয়ে বলিপাড়ায় নানা জল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই শোনা যাচ্ছে তাদের মিটমাটের কথা। স্পেনের রাজধানী মাদ্রিদে নাকি একসঙ্গে কথা বলতে দেখা গেছে তাদের। আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে সম্প্রতি মাদ্রিদে গিয়েছেন সালমান। উপস্থিত ছিলেন সঞ্জয় দত্তও। সেখানে হোটেলে অনেক তারকাই নাকি সালমানের সঙ্গে দেখা করেছেন। সঞ্জয় দত্তও নাকি দেখা করে কথা বলেছেন সালমানের সঙ্গে।

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠানের আগের রাতে সঞ্জয় বাজরাঙ্গি ভাইজান খ্যাত তারকার হোটেলে যান এবং তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছুক্ষণ গল্প করেন। এ সময় সালমানকে তার পরবর্তী সিনেমার জন্য শুভকামনাও জানান সঞ্জয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.