বিদ্যুৎস্পর্শে ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পর্শে ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে। তারা হলেন, বাক প্রতিবন্ধি মা পারুল আক্তার(৩৪), ছেলে রানা মিয়া (১২) ও মেয়ে ঋতু মনি (৩)। শনিবার উপজেলার উত্তর দলগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তর দলগ্রাম এলাকার বাবলু মিয়া একটি বিলের উপর দিয়ে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুতের সংযোগ নেয়। কয়েক দিন আগে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ওই বিলে। স্থানীয়রা তারটি সরিয়ে ফেলার জন্য অনুরোধ করলেও বাবলু মিয়া তা সরায় না। শনিবার দুপুরে রানা মিয়া তার বন্ধু সোহেলকে নিয়ে ওই বিলে মাছ ধরতে যায়। এ সময় সে বিলে নামতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে রানার মাকে খবর দেয় সোহেল। খবর পেয়ে পারুল তার ছোট মেয়েকে নিয়ে বিলে নামলেও তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.