গুলশানে নিহতদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

ঢাকা : গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে সস্ত্রাসী হামলায় নিহতদের কফিনে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন সোমবার সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে নিহতদের শ্রদ্ধা নিবেদন হবে। রোববার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এই তথ্য জানান।

তিনি জানান, সোমাবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই শ্রদ্ধা অনুষ্ঠানে সর্বস্থরের জনগণ অংশ নিতে পারবেন। এছাড়াও আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতরাও সোমবার নিহতদের শ্রদ্ধা জানাবেন।

শনিবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের উপর আস্থা রাখুন। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকাতে জনগণকে সক্রিয় হওয়ারও আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি, জিম্মি হন দেশি বিদেশি অন্তত ৩৩ জন। নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.