ট্রেনের কারণে ফাঁকা যাচ্ছে বাস

ঢাকা : পবিত্র ঈদুল ফিতরে পরিবারের সাথে ঈদানন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন কর্মজীবী রাজধানীবাসী। ফাঁকা হতে শুরু করেছে ব্যস্ত নগরী ঢাকা। এবার টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় গত বৃহস্পতিবার থেকে সরকারি চাকরিজীবীরা ঢাকা ছাড়ছেন। ফলে ঈদ যাত্রায় তড়িঘড়ি না থাকায় ঈদের চারদিনে আগেও যাত্রী না পেয়ে অনেকটা ‘ফাঁকা’ই যাচ্ছে বিভিন্ন রুটের বাস।

শনিবার (২ জুলাই) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বাস কাউন্টারগুলো যাত্রীদের তেমন একটা ভিড় নেই। অনেকই নির্ধারিত যাত্রী না পেয়ে অনেকটা ফাঁকা বাস নিয়েই গন্তব্যের দিকে যাত্রা শুরু করছে। লম্বা ছুটি এবং ট্রেন সার্ভিসের কারণে বাসের যাত্রী কমেছে বলে জানান বাস কাউন্টারের মাস্টাররা। তারা বলেন, লম্বা ছুটি ও লম্বা লম্বা ট্রেনের (ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিস) কারণে বাস ফাঁকা যাচ্ছে।

দুপুর আড়াইটার দিকে সায়েদাবাদের কয়েকটি পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা যায়, তেমন যাত্রী নেই। বাসের অপেক্ষায় কয়েকজন যাত্রী কাউন্টারে বসে আছেন। কাউন্টার কর্মীরাও অলস সময় কাটাচ্ছেন। এই নিয়ে শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার জানান, গত ঈদে এই সময় প্রচুর যাত্রী ছিল। যাত্রীর চাপ সামলাতে আমাদের হিমশিম খেতে হয়েছিল। কিন্তু আজ তেমন কোনো যাত্রী নেই। সকালে গাড়ি অনেকটা ফাঁকা গেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.