ঢাকা : গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় উদ্ভুত পরিস্থিতিতে দলের করণীয় স্থির করতে নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ (৩ জুন) রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে গুলশানে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।
বৈঠকের পরপরই সেখানেই সংবাদ সম্মেলন করবেন বেগম খালেদা জিয়া।

Comments are closed.