বরিশালে লঞ্চ-স্টিমার সংঘর্ষে নিহত ৫

বরিশাল প্রতিনিধি : জেলার কীর্তনখোলা নদীতে লঞ্চ ও স্টিমার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ (৪ জুন) সোমবার ভোর ৪টার দিকে কীর্তনখোলার চরবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক এবং বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে ঢাকাগামী সুরভি-৭ লঞ্চের সঙ্গে বরিশালগামী পিএস মাহসুদ স্টিমারের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ পাঁচজন নিহত ও অন্তত আরো চারজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ ওই লঞ্চটিকে মধ্য চরবাড়িয়ার লামচড়ি পয়েন্টে নোঙর করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.