চট্টগ্রামে বৃষ্টিতে ক্রেতাশূন্য ফুটপাতরে বাজার

রোমেল রহমান : আজ থেমে থেমে বৃষ্টি পড়ছে। কাদা আর বালুতে বেহাল অলিগলি। ফলে রোজার শেষদিকে ফুটপাতের ঈদবাজারে ক্রেতাশূন্য হয়ে পড়ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মুশফিকুর রহমান সোমবার (৪ জুলাই) জানিয়েছেন, সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৫৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১২টায় আগের ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয় ১৬৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত। তিনি আরো জানান, বর্ষাকালীন বৃষ্টিপাত হিসেবে আরও ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল। আজ-কাল এমনকি ঈদের দিনও থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে।

সরেজমিন দেখা গেছে, কোথাও কোথাও ভারী ত্রিপল আর প্লাস্টিকের ছাউনি দিয়ে বেচাকেনা নির্বিঘ্ন করার উদ্যোগ নিলেও কাদাযুক্ত ফুটপাতের কারণে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন না ক্রেতারা। তারপরও মলিনমুখে নতুন জামার পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা।

সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মিরন হোসেন মিলন জানান, হকারদের মাথার ওপর ছাদ নেই। প্রচণ্ড রোদে ব্যবসা করা কষ্টকর হলেও বৃষ্টির সময় বেচাকেনা পুরোপুরি বন্ধই হয়ে যায় ফুটপাতের দোকানগুলোতে। এবার দীর্ঘ ছুটির কারণে কিংবা নিম্নবিত্ত শ্রেণির হাতে টাকা-পয়সা না থাকায় কেনাকাটা জমে ওঠেনি। মার্কেটে যে কাপড় ৮০০ টাকা বিক্রি হয় তা ফুটপাতের দোকানগুলোতে ২০০ টাকায় পাওয়া যায়। সমস্যা হচ্ছে বৃষ্টি। বৃষ্টির কারণেই আমাদের ২৫-৩০ হাজার হকারের ব্যবসায় এবার ধস নামছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.