ঢাকা : ঢাকা গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় আজ সোমবার (৪ জুলাই) মামলা হবে।গুলশানে জিম্মি উদ্ধার অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এক স্মরণসভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এ কথা জানান।
তিনি বলেন, ‘গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় আজই মামলা হচ্ছে। সে ঘটনায় যেসব জঙ্গি নিহত হয়েছে তাদের মরদেহ নিতে এখনো কেউ যোগাযোগ করেনি। এ ঘটনায় যে দুজন সন্দেহভাজন জঙ্গি আটক রয়েছে তারা চিকিৎসাধীন আছে। সুস্থ হয়ে উঠলে মামলার তদন্তের স্বার্থে আমরাই তাদের সঙ্গে যোগাযোগ করব।
রেস্টুরেন্টে হামলার ২০ মিনিটের মধ্যেই সন্ত্রাসীরা বিদেশিদের হত্যা করা হয় বলে জানান তিনি।

Comments are closed.