রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢাকা : রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (১২ জুলাই) মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ‍অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.