দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হবে : প্রধানমন্ত্রী

ঢাকা : প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হবে। এদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। এজন্য সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম। ইসলাম ধর্মের নাম নিয়ে ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা কখনই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের বাংলাদেশে কোনো জঙ্গিবাদের উত্থান হতে দেব না। বাংলাদেশ জঙ্গিদের কাছে জিম্মি হবে সেটা হতে দেব না।

আজ (১২ জুলাই) মঙ্গলবার দুপুরে গণভবনে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের আগে তিনি এ কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ছেলেমেয়েরা কোথায় যায়, কার সঙ্গে মেশে সে ব্যাপারে অভিভাবকদের সার্বক্ষণিক নজর রাখতে হবে।
এছাড়া বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশীদের নিরাপত্তা বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে বহু ঘটনা ঘটে গেছ। এ ধরণের ঘটনা আর আমরা চায় না। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে অর্থনীতির উন্নয়ন। আওয়ামী লীগ মানুষের ভাগ্যের পরিবর্তন চায়। দেশবাসীর সহযোগিতা পাচ্ছি বলেই আমরা উন্নয়ন করতে পারছি। অনেকেই উন্নয়ন চায় না। উন্নয়ন থামাতে অনেকেই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। সাবইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেন দেশে শান্তি ফিরে আসে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.