চান্দগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় হকার নিহত

নিজস্ব প্রতিবেদক : নগরীতে হিউম্যান হলারের ধাক্কায় মকবুল হোসেন (৫০) নামে এক ভ্রাম্যমাণ হকার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মকবুল হোসেনের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়। দুর্ঘটনাস্থলের কাছাকাছি কাজিরহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন মকবুল।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, মকবুল ভ্যানগাড়িতে করে বিভিন্ন মালামাল বিক্রি করতো। সকালে রেঞ্জার পরিবহনের একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিলে মকবুল গুরুতর আহত হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মকবুল মারা যায় বলে জানান ওসি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.