আজ সরকারি অফিস খোলা

ঢাকা : আজ শনিবার সরকারি অফিস খোলা থাকছে। গত বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, ১৬ জুলাই (শনিবার) কর্মদিবস হিসেবে সরকারি অফিস খোলা থাকবে। এর আগে সরকারের নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করা হয়েছিল। এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছিল।

সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ঈদের আগে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল সরকার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.