বগুড়া প্রতিনিধি : বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বগুড়ায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে শহরের সাবগ্রাম এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো ২ জন।
নিহতরা হচ্ছেন- শাজাহানপুরের মাদলা এলাকার সিএনজি চালক জিয়াউর, তার স্ত্রী রেশমা ও ছেলে আশিক। দুর্ঘটনায় গুরুতর আহত জিয়াউরের মেয়ে জলি ও শ্যালক আনোয়ারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদরের নারুলি ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক মিলাদুন্নবী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পাবনা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে আসা সুরমা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও শাজাহানপুরের মাদলা থেকে ছেড়ে আসা সাবগ্রামমুখী অপর একটি সিএনজিচালিত অটোরিকশা মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ২ জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments are closed.