সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে

সিটিনিউজবিডি : ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দিবস পালিত হচ্ছে। শানিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ক্যাম্পেইন। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, দুই কোটিরও বেশী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোসহ পুষ্টিবার্তা প্রচার করা হচ্ছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের আওতায় এ ক্যাম্পেইন চলছে। এবারও দেশের বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোলপ্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটে ভ্রাম্যমাণ কেন্দ্রগুলোতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.