মন্দিরে পাশে ঘর তোলা নিয়ে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : টেরিবাজারে মন্দিরের পাশে ঘর তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের টেরিবাজারে লোকনাথ বাড়ির দয়াময়ী শ্রী শ্রী মনসা দেবী ও শ্রী শ্রী সূর্য ঠাকুর মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

চসিকের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী জানান, মন্দিরের পাশে একটি থাকার ঘর তোলা নিয়ে স্বপন আচার্য্য ও উজ্জ্বল কুমার চন্দ্রের সাথে বিরোধ ছিল। সে বিরোধের জের ধরে শুক্রবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। উভয়পক্ষকে থানায় সালিশি বৈঠকের জন্য ডাকা হয়েছে।

কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই খালেদা আক্তার বলেন, স্বপন আচার্য্যের জায়গায় উজ্জ্বল কুমার চন্দ্র ও মো. আলমগীর জোর করে প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে স্বপন আচার্য্যের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় স্বপন আচার্য্য থানার একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.