তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা নিহত ৪২

আন্তর্জাতিক : তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টায় এ পর্যন্ত ৪২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। অভ্যুত্থানকারীরা হেলিকপ্টারের মাধ্যমে রাজধানী আঙ্কারায় পুলিশের বিশেষ বাহিনীর প্রধান কার্যালয়ে হামলা চালালে এ পুলিশ কর্মকর্তারা নিহত হন।

ভারী ট্যাংক নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালায় সেনাবাহিনী। দেশটির বড় শহরগুলোতে সরকার সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। গতকাল শুক্রবার রাত থেকে অভ্যুত্থানের চেষ্টা শুরু হয়। আজ শনিবার সকাল পর্যন্ত পরিস্থিতি কাদের নিয়ন্ত্রণে তা বোঝা যাচ্ছে না। সেনাসদস্যরা রাস্তায় অবস্থান নিয়েছে। সারা রাত ধরে বিস্ফোরণ চলেছে। সরকার বলছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে। সেনাবাহিনী বলছে, তারা ক্ষমতা দখলে নিয়েছে।

একটি টেলিভিশন ঘোষণায় তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ (অভ্যুত্থানকারী) দাবি করেছে, তারা দেশের নিয়ন্ত্রণ নিয়েছে। ইস্তানবুলের সঙ্গে দেশের অন্য অংশের ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এখন থেকে একটি ‘পিস কাউন্সিল’ দেশ পরিচালনা করবে। দেশে কারফিউ এবং মার্শাল ল’ জারি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.