নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

ঢাকা : আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য লেহাজ উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের আমবাগ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আশুলিয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাসুদ রানা বলেন, লেহাজ উদ্দিনের বিরুদ্ধে ২০১৫ সালে বিএনপি’র ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে একটি মামলা রয়েছে। আদালত থেকে লেহাজ উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.