চবি প্রতিনিধি : ২০১৬-১৭ অর্থবছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৭৩ কোটি ৮০ লাখ টাকা প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আজ (১৬ জুলাই) শনিবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিনেটের ২৮ তম বার্ষিক সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বাজেটের ওপর আলোচনায় অংশ নেন সিনেট সদস্য মইন উদ্দীন খান বাদল এমপি, সংরক্ষিত আসনের সাংসদ ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মোহাম্মদ হেলাল উদ্দিন, অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) ড. অরুণা বিশ্বাস, সিনেট সদস্য অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ, অধ্যাপক ড. এম এ গফুর, অধ্যাপক জমির উদ্দিন আহমদ, মোহাম্মদ মহিউদ্দিন শাহ আলম নিপু, অধ্যাপক ড. সুলতান আহমেদ, অধ্যাপক ড. ইমরান হোসেন, এস এম ফজলুল হক, অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, আবুল বশর মোহাম্মদ আবু নোমান, মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এর আগে বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা।

Comments are closed.