নেইমারের চোখে বর্ষসেরা হবে রোনালদো

খেলাধুলা :  ফিফা ব্যালন ডি’অরের পুরস্কার ক্রিস্তিয়ানো রোনালদোর হাতে উঠবে বলে মনে করেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড নেইমার। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রাখেন রোনালদো। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জেতে পর্তুগাল।

ব্রাজিলের অধিনায়ক নেইমার বলেন, শিরোপা জয় ব্যালন ডি’অরের লড়াইয়ে বড় ভূমিকা রাখে। রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে এখন ২০১৬ ইউরোও জিতল। তাই আমি মনে করি, সে ভালো অবস্থানে আছে। রোনালদো অসাধারণ একজন খেলোয়াড়। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।

উল্লেখ্য, সবশেষ আটটি বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ভাগাভাগি করে নেন বার্সেলোনার ফরোয়ার্ড মেসি আর রোনালদো। এর মধ্যে পাঁচটিই জেতেন আর্জেন্টিনার তারকা মেসি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.