সাকিব-ঝড়ে জ্যামাইকার জয়

খেলাধুলা :  ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পরিসংখ্যানতো সাকিবের নামের পাশে বড় বেশি বেমানান। পঞ্চম ম্যাচে নিজে অর্ধশত করে দলকে জয় উপহার দিয়েই মাঠ ছাড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার এই পারফরম্যান্সে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে জ্যামাইকা তালাওয়াহস।

আসরের ১৫তম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কোন রান না করে স্টেইনের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান মারটিন গাপটিল। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান স্মিথ ব্যক্তিগত ১১ রান করে ইমাদ ওয়াশিমের বলে লেগবিফোরের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন। ইনিংস্টাকে বড় করতে পারেননি ক্রিস লিনও। ১৮ বলে ৫ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৩৩ রান করে মাঠ ছাড়েন লিন।

এরপর জেসন মোহাম্মদ হাল ধরে দলকে সামনের দিকে এগিয়ে নিতে থাকেন। কিন্তু ক্রিজের অপরপ্রান্তের ব্যাটসম্যানরা খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ফলে মিশনে বড় সংগ্রহ পেতে ব্যর্থ হয় গায়ানা। শেষদিকে সোহেল তানভিরের অপরাজিত ১১ বলে ১৫ রান ও মোহাম্মদের ৪৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে জ্যামাইকার বিপক্ষে ১২৮ রানের পুঁজি পায় গায়ানা।

জ্যামাইকা তালাওয়াহসের পক্ষে ৩১ রান খরচায় স্টেইন ও ১২ রান খরচ করে ইমাদ পেয়ে যান দুটি উইকেট। এছাড়া সাকিব আল হাসান ২০ রান দিয়ে, তুলে নেন একটি উইকেট।

এ বিভাগের আরও খবর

Comments are closed.