গাড়ি চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

0
স্টাফ রিপোর্টারঃ-  সড়ক দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী এলাকায় নসিমন আকতার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় স্থানীয় ভিয়েলাটেক্সে লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কিছুক্ষণ ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে রাখেন।

মঙ্গলবার (০২ জুন) সকালে পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত শ্রমিকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। ‍

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.