শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : উখিয়ার সীমান্তবর্তী ঘুমধুম বিওপি সদস্যরা অভিযান চালিয়ে ১৬ মিয়ানমার নাগরিককে আটক করেছেন। আটককৃতদের সোমবার বিকালে মিয়ানমারে ফেরৎ পাঠানো হয়েছে।
ঘুমধুম বিওপির সদস্যরা সোমবার সকালে সীমান্ত এলাকায় টহলদান কালে করিডোর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৬ জন অনুপ্রবেশকারীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments are closed.