আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ড মঞ্জুর

চট্টগ্রাম : বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (১৮ জুলাই) সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশীদ তাকে রিমাণ্ডে নেয়ার আদেশ দিয়েছেন।

সোমবার সকালে আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে এ সংক্রান্ত প্রতিবেদন এবং রিমাণ্ড আবেদন আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত রিমাণ্ড মঞ্জুর করেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

২০১৪ সালের ২ নভেম্বর নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় যানবাহন লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটেল ছুড়ে মারে বিএনপি নেতাকর্মীরা। এতে এক রিকশাচালক আহত হন। এ ঘটনায় আসলাম চৌধুরীসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়।

চলতি বছরের ১৫ মে মোসাদ কানেকশনের অভিযোগে ঢাকা থেকে গ্রেফতার হন আসলাম চৌধুরী। চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২০টি মামলা আছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.