রাষ্ট্রপতি এন জেড গ্রুপের এম্বুলেন্স প্রদান

ঢাকা : এন জেড গ্রুপের চেয়ারম্যান মো. নুরুজ্জামান খান কিশোরগঞ্জস্থ রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজকে একটি এম্বুলেন্স প্রদান করেছেন। এন জেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান গতকাল বঙ্গভবনে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এন এম নওশাদের কাছে এম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি এন জেড গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই এম্মুলেন্স পাওয়ার ফলে হাওর এলাকাসহ কিশোরগঞ্জের দরিদ্র মানুষ উপকৃত হবে। তিনি সমাজের বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসারও আহ্বান জানান।

উল্লেখ করে বেসরকারি মেডিকেল কলেজগুলো বাণিজ্যিক চিন্তা-ভাবনা না করে আর্তমানবতার সেবাকে অধিক গুরুত্ব দেয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি আরও বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.