চুল পড়া কমানোর ঘরোয়া উপায়

লাইফস্টাইল : চুল পড়ে মাথায় টাক হতে শুরু করে। চিন্তায় পড়ে যান কী করবেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কিছু ঘরোয়া কাজ করে। নীচে এ বিষয়ে আলোকপাত করা হলো।

নারিকেলের দুধের তৈরি মাস্ক: নারিকেলের দুধের তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন। শুকনা ব্রাশের সাহায্যে এক কাপ নারিকেল দুধ সম্পূর্ণ মাথার ত্বকে লাগাতে হবে। ৩০ মিনিট মাথায় তোয়ালে পেঁচিয়ে রেখে দিন। পরে শ্যাম্পু করে গোসল করে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুদিন এই মাস্ক ব্যবহার করা যায়।

বিট ও মেহেদিপাতা: কিছু বিটের পাতা পানিতে ফুটিয়ে এর সঙ্গে মেহেদি পাতার গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এরপর মাথার ত্বকে এই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন।

টক দই ও মধু: দুই টেবিল চামচ টক দই, এক টেবিল চামচ মধু ও পরিমাণ মতো লেবুর রস একটি পাত্রে ভালো ভাবে মেশান। এরপর মিশ্রণটি ব্রাশের সাহায্যে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ সপ্তাহে এক দিন ব্যবহারে উপকার পাওয়া যাবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.