চট্টগ্রাম : আজ (১৯ জুলাই) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় সিএমপি’র পুলিশ কমিশনার জনাব মো: ইকবাল বাহার, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সিএমপি’র সম্মেলন কক্ষে জুন-২০১৬ নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ-উল-হাসান, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব ফারুক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এস.এম. মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব সঞ্চয় কুমার কুন্ডু, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোঃ মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (এমটি ও সরবরাহ) হাসান মোঃ শওকত আলী, সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সকল সহকারী পুলিশ কমিশনার, র্যাব, সিআইডি, হাইওয়ে পুলিশ, এপিবিএন, পিবিআই, ইন্ডাস্ট্রিায়াল পুলিশ, ট্যুরিষ্ট পুলিশ এর প্রতিনিধিসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় জুন/২০১৬ মাসে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা, অপরাধ সংঘটন ও নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তির বিষয়ে পর্যালোচনা করা হয়। অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য প্রতিটি বিভাগের বিভিন্ন স্তরের ৬১ (একষট্টি) জন পুলিশ সদস্য’কে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
পুলিশ কমিশনার জনাব মো: ইকবাল বাহার বলেন, গত মাসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঐকান্তিক প্রচেষ্টার ফলে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা, ডিবি’সহ সকল ইউনিটকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন।
তিনি বলেন, মাদক দ্রব্যের ব্যবহার নির্মূল করার জন্য সকল স্তরের অফিসারকে আন্তরিকতার সহিত কাজ করার নির্দেশনা প্রদান করেন। কমিশনার মহোদয় নগরবাসীকে সামাজিক অঙ্গীকার ও দায়বদ্ধতা থেকে জঙ্গীবাদ প্রতিরোধে আরো সচেতন, সর্তক হওয়ার আহবান জানান এবং এ সম্পর্কে যেকোন তথ্য পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।
এছাড়াও উক্ত সভায় সকল ডিসি, এসি এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং বিভিন্ন পাড়া, মহল্লায়, স্কুল, কলেজে মাদক বিরোধী, ট্রাফিক সচেতনতা মূলক ও জঙ্গীবাদ বিরোধী সভা করার জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় জঙ্গীবাদ মোকাবেলায় আপামর জনসাধারনের সমন্বয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।
মহানগরীতে অবস্থানরত বিদেশীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে প্রতিপালনের জন্য কমিশনার মহোদয় সকলকে নির্দেশ প্রদান করেন। সভায় পুলিশ কমিশনার মহোদয় নগরবাসীর নিকট পুলিশের কাজে সর্বাত্নক সহযোগিতা কামনা করেন।

Comments are closed.