খেলাধুলা : অবশেষে ইংল্যান্ডের পথে যাত্রা করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সকাল ৮টার দিকে বিসিবি একাডেমি ভবনের সামনে সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে লাগেজ নিয়ে ছুটলেন বিমানবন্দরে। সকাল ১০টায় বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে উড়াল দেওয়ার কথা বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
মুস্তাফিজুর রহমান ২০১৩ সালের আগস্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন ত্রিদেশীয় যুব সিরিজ খেলতে। তবে চোটে পড়ায় খেলা হয়নি একটির বেশি ম্যাচ।
যাওয়ার সময় জানিয়ে গেলেন, শুধু ব্যাটিং-বোলিং-ফিল্ডিংই নয়, একজন ভালো খেলোয়াড় হিসেবে অনেক কিছুই শেখার আছে। সব সময় শিখতে চাই। আজ যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। সব ঠিক থাকলে বৃহস্পতিবারই চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে টি-টোয়েন্টিতে সাসেক্সের হয়ে অভিষেক হয়ে যেতে পারে মুস্তাফিজের। সাসেক্স মঙ্গলবার রাতে জানিয়েছে, রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে বাকি ম্যাচগুলোয় মুস্তাফিজকে তারা পাচ্ছে।
এখন ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ইংল্যান্ডে মুস্তাফিজের সামনে সাতটি ম্যাচ খেলার সুযোগ। তবে সাসেক্স নকআউট পর্বে গেলে বাড়বে ম্যাচের সংখ্যা।

Comments are closed.