অভিনয়ে নারাজ দীপিকা

বিনোদন : ‘রামলীলা’ ও ‘বাজিরাও মাস্তানির’ পর আবারও এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন বানসালি-দীপিকা-রণবীরের সফল ত্রয়ী। কিন্তু এরইমধ্যে ‘পদ্মাবতীর’ আকাশে সিঁদুরে মেঘ!

ছবির প্রধান চরিত্র রানী ‘পদ্মাবতীর’ ভূমিকায় দীপিকা পাড়ুকোন আর তার স্বামী রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে অভিনয় করার কথা ‘মাসান’খ্যাত অভিনেতা ভিকি কুশলের। কিন্তু এতেই বাধ সেঁধেছেন দীপিকা!

ছোটপর্দার শিল্পীর সঙ্গে অভিনয়ে ‘নারাজ’ দীপিকা। পদ্মাবতী ছবিতে অভিনয়ের জন্য অডিশনও দিয়েছিলেন ভিকি কুশল—দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের দাবি, ছবিতে দীপিকা ও তার স্বামীর বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে; যা দীপিকা একজন ছোটপর্দার অভিনেতার সঙ্গে করতে নারাজ। ৩০ বছর বয়সী ‘মাস্তানি’ তার স্বামীর ভূমিকায় অভিনয়ের জন্য একজন বড় তারকাকে চাইছেন।

পদ্মাবতী ছবিরও চিত্রনাট্য লিখছেন প্রকাশ কাপাডিয়া। মূলত চিত্তরের রানী পদ্মাবতীর প্রতি সম্রাট আলাউদ্দীন খিলজির আকর্ষণ নিয়ে তৈরি হয়েছে ছবিটির গল্প। ছবিতে খিলজির চরিত্রে অভিনয় করবেন দীপিকার বাস্তব জীবনের হিরো রণবীর সিং।

এ বিভাগের আরও খবর

Comments are closed.