প্রধানমন্ত্রীর কন্যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক : পাকিস্তানের লাহোরের একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কন্যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদালতের নির্দেশ না মানায় ফয়জা গিলানির বিরুদ্ধে বুধবার এ আদেশ জারি করা হয়। খবর পিটিআই-এর।

খবরে বলা হয়, ফয়জার সাবেক স্বামী খুররম খান আদালতে দায়ের করা আপিল অভিযোগ করেন যে, তাদের ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে দিচ্ছেন না তার সাবেক স্ত্রী। আদালতে নিজ ছেলের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার আর্জি জানিয়ে খুররম খান বলেন, ফয়জা যেন এ আদেশ মেনে নেন তা নিশ্চিত করতে হবে। অভিভাবক সংক্রান্ত আদালতের বিচারক শাহজিয়া মাখদুম শুনানি শোনেন এবং ফয়জার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এতে ফয়জাকে গ্রেফতার করার এবং আগামি ৩ তারিখে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়।

এর আগে ফয়জা গিলানি পাকিস্তানে নারীর ক্ষমতায়ন সংক্রান্ত শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য ১৯৯৮ সালে খুররম খানের সঙ্গে ফয়জার বিয়ে হয় এবং ২০১১ সালে বিচ্ছেদ ঘটে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.