চট্টগ্রামে ২ যুবকের কারাদণ্ড

চট্টগ্রাম : বন্দর নগরীতে ইয়াবাসহ গ্রেফতার হওয়া দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুই যুবক হল, মো.জাবেদ (৩০) এবং মো.সফিক (২৭)। আজ (২১ জুলাই) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাবেদ ও সফিককে নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে থেকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, জাবেদকে ২৩ পিস এবং সফিককে ১৭ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত জাবেদকে চার মাস এবং সফিককে সাতদিনের কারাদণ্ড দেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.