পদোন্নতিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের প্রাধান্য দেওয়ার আহ্বান

ঢাকা : সেনা কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে মেধা ও যোগ্যতার পাশাপাশি পেশাগত দক্ষতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (২৪ জুলাই) রোববার সকালে ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন. যারা সুশিক্ষিত, কর্মক্ষম, সচেতন, বুদ্ধিমান এবং সর্বোপরি গণতন্ত্রকে সুসংহত করার জন্য দৃঢ় প্রত্যয়ের অধিকারী- এমন যোগ্য অফিসারদের কাছে নেতৃত্ব ন্যস্ত করতে হবে। আপনাদেরকে সব কিছুর ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে যখনই প্রয়োজন হয়েছে তখনই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। এ জন্য যোগ্য, দক্ষ, কর্মক্ষম এবং দেশপ্রেমিক অফিসারদের হাতে এর নেতৃত্ব ন্যস্ত করতে হবে।

দেশের অভ্যন্তরের বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেনা সদস্যদের ভূমিকা স্মরণ করে সরকারপ্রধান বলেন, তাদের সেই কাজগুলো জনগণের কাছে প্রশংসিত হয়েছে এবং বিশ্বব্যাপী সুনাম পেয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.