মার্কিন নাগরিকদের অপহরণের ডাক

আন্তর্জাতিক : জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি তার সহযোদ্ধাদের পশ্চিমা নাগরিকদের অপহরণ করার আহ্বান জানিয়েছেন। এক অডিও সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান বলে বিশ্বব্যাপী জঙ্গি-সন্ত্রাসী কার্যক্রম পর্যবেক্ষণকারী গোষ্ঠী সাইট ইন্টেলিজেন্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, কারাবন্দি আল-কায়েদা যোদ্ধাদের সঙ্গে তাদের বন্দি বিনিময় করতে এ আহ্বান জানিয়েছেন তিনি।  জাওয়াহিরি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে থাকা আল-কায়দা যোদ্ধাদের এ আহ্বান জানান। তিনি বলেন, পশ্চিমাদের ততক্ষণ পর্যন্ত অপহরণ করতে হবে, যতক্ষণ পর্যন্ত না সর্বশেষ মুসলমান কয়েদিকে ক্রুসেডার, কাফের এবং ইসলামের শত্রুদের বন্দিশালা মুক্ত না করা হয়। তবে এই অডিওবার্তার সতত্যা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

আল-কায়েদা নেতা আল-জাওয়াহিরি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তালেবান গোষ্ঠীর ঘাঁটিতে আশ্রয় নিয়ে আছেন বলে ধারণা করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.