বিনোদন : বলিউড অভিনেতা শাহরুখ খান নামটাই একটি ব্র্যান্ড। তার ভক্ত অনুসারীর সংখ্যাও কম না। অনেক অনেক অভিনেতা-অভিনেত্রীও তার অভিনয় ভক্ত। গৌরী সিন্ডের নতুন ছবি ডিয়ার জিন্দেগি-তে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট। কিং খান-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে আলিয়া ভাট জানিয়েছেন, শাহরুখ একটা ম্যাজিক, তার সবকিছুতে জাদু।
তিনি আরো বলেছেন, তার সঙ্গে কাজ করতে আমার ভীষণ আনন্দ লাগেছে। সেটের সবার প্রতিই তার সমান নজর। কাউকেই তিনি ছোট করে দেখেন না। বড় তারকা বলে কখনো অহঙ্কারও করতে দেখিনি তাকে। ডিয়ার জিন্দেগি ছবিতে শাহরুখকে দেখা যাবে আলিয়ার থেরাপিস্টের চরিত্রে। এ বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। বয়সে যতই বড় হোক শাহরুখকে নাকি তার কাছে বন্ধুর মতোই মনে হয়। অবশ্য এই অভিনেতার জ্ঞানী জ্ঞানী কথা শুনে যে নিজেকে ছোট্টটি মনে হয় সেই কথাও স্বীকার করেন তিনি।

Comments are closed.