এখনই মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না

খেলাধুলা : ইংল্যান্ডে গিয়ে আবারও ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের বিস্ময়বালক মোস্তাফিজুর রহমান। তবে এখনই তাকে দেশে আনার কথা ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের তুলনায় সেখানে ভালো চিকিৎসার ব্যবস্থা থাকায় সুযোগটা নিতে চাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, আজকে একটা স্পেশালিস্টকে দেখাবে মোস্তাফিজ। যেহেতু ইংল্যান্ডে আমাদের চেয়ে আরও ভালো চিকিৎসার ব্যবস্থা আছে, তাই আমরা এ সুযোগটা হাতছাড়া করবো না। তাই তাকে দেশে ফিরিয়ে আনার কোন ভাবনাই নেই বলে জানালেন তিনি।

উল্লেখ্য, গত ২০ জুলাই কাউন্টিতে সাসেক্সের হয়ে তিনটি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে ম্যাচ খেলতে ইংল্যান্ডে পৌঁছান মোস্তাফিজ। প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ওয়ানডে ম্যাচের আগে নেটে বল করতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরনো ইনজুরিই নতুন করে বেড়েছে তার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.