সৌদিআরব সিমান্তে উত্তেজনা নিহত ৫

মোরশেদ রানা : সৌদিআরব -ইয়েমেনীয় সিমান্তে দীর্ঘ আট ঘণ্টার সংঘর্ষে পাঁচ জন সৌদি সীমান্ত রক্ষী নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে। গত সোমবার ইয়েমেন এর একদল হামলাকারীরা সৌদির দক্ষিন এলাকার সীমান্ত ভেদ করে প্রবেশ করার সময় সৌদিআরবের সিমান্তরক্ষিদের সাথে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

সৌদিআরব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। তবে, হামলাকারীরা কোন দলের সদস্য তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। নিহত সৌদিআরব সিমান্ত রক্ষীরা হলেন, ১। সুলায়মান বিন সাইদ বিন সুলায়মান , ২। মুসা বিন যাইন বিন মুহাম্মেদ মারহাবি , ৩। আব্দুল্লাহ বিন মুহাম্মাদ বিন হাসান সারাহিলি , ৪। মারযুক বিন সাইদ বিন আলি সালুম ,এবং ৫। যাবের বিন আলি বিন হুসাইন। বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

এ বিভাগের আরও খবর

Comments are closed.