জাপানে প্রতিবন্ধীকেন্দ্রে হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক : জাপানে প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ঢুকে ছুরিকাঘাতে ১৯ জনকে হত্যা করেছে প্রতিষ্ঠানের সাবেক এক কর্মি। মঙ্গলবার(২৬ জুলাই) ভোরে সেবাকেন্দ্রের সাবেক এ কর্মি সাতোশি ইমাৎসু এলাপাথাড়ি কুপিয়ে এদের হত্যা করে। ছুরিকাঘাতে আহত হয়েছে আরো ৪৫ জন। এদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে ১০ জন নারী এবং বাকীরা পুরুষ। এ খবর দিয়েছে বিবিসি ও জাপানের সংবাদ সংস্থা কায়োডো।

রাজধানি টোকিওর দক্ষিণ-পশ্চিমে সাগামিহারায় সরকারি এ সেবাকেন্দ্রে বাসিন্দাদের সবাই শিশু ও বৃদ্ধ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ২৬ বছর বয়সী সেবাকেন্দ্রের সাবেক কর্মি সাতোশি ইমাৎসু আত্মসমর্পন করে। তবে কেন সে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। জাপানের গত কয়েক দশকে এটি জঘন্য হত্যাকান্ড বলেছে দেশটির কর্মকর্তারা। তবে ২০০১ সালের এইদিনে একটি স্কুলে আট শিশুকে ছুরিঘাতে হত্যা করে এক প্রতিবন্ধী।

পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, আটকের পর হামলাকারি পুলিশকে বলেছে, আমি এই দুনিয়া প্রতিবন্ধীমুক্ত করতে চাই। ঘটনাস্থলে ২৯টি জরুরি চিকিৎসক দল কাজ করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। আহতদের জরুরি সেবা দিতে চিকিৎসকদের সেখানে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.