চট্টগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামে বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বেশকিছু দেশিয় তৈরি অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়া অভিযানে ৪ হাজার ২৪৫ পিস ইয়াবা, ৮০ লিটার মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মামলায় ৯৬ জনকে গ্রেফতার করা হয়।
নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১২টি মামলাও দায়ের করা হয়েছে।
অভিযানে ১টি একনালা বন্দুক, ২টি কার্তুজ, ১টি চাপাতি, ১টি ছোরা ও ৪টি কিরিচ উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির ৪ হাজার ৩২১টি সিমও পাওয়া যায়।
এদিকে সাজাপ্রাপ্ত এক আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

Comments are closed.