বিএনপি- “বজ্র আটুনি ফস্কা গেরো”

জুবায়ের সিদ্দিকী/রোমেল রহমান : মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতকে বৃহত্তর জাতীয় ঐক্য থেকে দূরে রাখার কৌশল নিয়েছে বিএনপি। এর অংশ হিসাবে এদলকে বাদ দিয়েই সন্ত্রসবিরোধী জাতীয় ঐক্যের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ ব্যপারে খালেদা জিয়া তার গুলশানের বাসায় চা-চক্রে আমন্ত্রণ জানাতে পারেন।

এই আমন্ত্রণে তালিকায় জামায়াত থাকবেনা বলে জানা গেছে। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য নিয়ে শীঘ্রই পুনাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। অভিজ্ঞ মহল মনে করেন, দীর্ঘদিনের বন্ধু জামায়াত ছেড়ে এখন রাজনীতিতে নামতে হচ্ছে নতুন করে বিএনপিকে। এতদিনের সখ্যতা, বন্ধুত্ব ও তাদের জন্য অনেক বদনাম, ত্যাগ, শ্রম দিয়ে এখন যেন হয়ে উঠেছে “বজ্র আটুনি ফস্কা গেরো” অবস্থা বিএনপি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.