জুবায়ের সিদ্দিকী/গোলাম সরওয়ার : চট্টগ্রামে সরকারী দলের এমপি মন্ত্রি ও শীর্ষ নেতাদের চামচা-চাটুকাররা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সরকারী দফতর, শিল্প-কারখানায় টেন্ডারবাজী, চাপাবাজী, চাঁদাবাজী পেশীশক্তির মহড়া এখন ওপেন সিক্রেট। অমুক নেতায় অনুসারী, এমুক এমপির কাছের মানুষ এখন সংস্থা, প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন সর্বত্র সরকারীদলের টেন্ডারবাজী চলছে। এই টেন্ডার নিয়ন্ত্রেণ করছে এমপি-মন্ত্রিদের চামচা-চাটুকাররা।
চট্টগ্রাম মহানগরীতে জামায়াত-বিএনপির লোকজনও ভোল পাল্টে এখন সরকারী দলে নাম লিখেছেন ধান্ধাবাজীর প্রচেষ্ট্যয়। মফসল থেকে উঠে আসা অনেক নেতা ও পাতিনেতা টেন্ডারবাজী করে এখন কোটিপতি। এই কোটিপতিরাই দলের বর্তমান কান্ডারী। এমপি -মন্ত্রিদের পেছনে ঘুর ঘুর করা অচেনামুখ গুলো এখন স্পষ্ট তৃনমূলের নেতাকর্মীদের কাছে। এসব হাইব্রীড ও নবাগতদের ভিড়ে হারিয়ে যেতে বসেছে তৃণমূলের ত্যাগী নেতাদের মূল্যায়ন।
ক্ষোভে ও দুঃখে এখন দলীয় নেতাকর্মীগন দলীয় কর্মকান্ডে অনেকেই নিষ্কিয় হয়ে পড়েছে। চামচা-চাটুকারদের কারিশমায় দলের ভাবমুর্তি হচ্ছে বিনষ্ট। জনগন হচ্ছে অতিষ্ট।

Comments are closed.