চট্টগ্রামে মৃদু ভমিকম্প

চট্টগ্রাম : চট্টগ্রামে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৯। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ (২৭ জুলাই) বুধবার সকাল ১০টা ২১ মিনিটে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয় বলে জানান আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস কর্মকর্তা এ কে এম রুহুল কুদ্দুস জানান, ঢাকা থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে হালকা মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের পাকুক্কু এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ৯, যা হালকা ধরনের। যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূকম্পনের কেন্দ্র ভূপৃষ্ঠের ৯৭ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.